বিকাশ অ্যাপে যেভাবে ক্রেডিট কার্ডের বিল পে

৩ ডিসেম্বর, ২০১৯ ১৪:৪৫  
ঘরে বসেই সব ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড থেকে বিল পেমেন্ট করার সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয় বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এরফলে যে কোন সময়, যে কোন স্থান থেকে বিকাশ অ্যাপে লগইন করে ‘পে বিল’ অপশন থেকে সহজেই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাচ্ছে। তাছাড়া বিকাশ একাউন্টে টাকা না থাকলে “অ্যাড মানি” দিয়ে ব্যাংক থেকে নিজের বিকাশে একাউন্টে টাকা এনেও বিল পে করা যাচ্ছে। এছাড়াও সারাদেশে বিস্তৃত যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ ইন করেও বিল পে করা যাচ্ছে। এ জন্য বিকাশ অ্যাপ এর ‘পে বিল’ অপশন থেকে ‘ভিসা ক্রেডিট কার্ড বিল’ অপশনে ট্যাপ করে ভিসা কার্ড নাম্বার টাইপ করতে হবে। এরপর শর্তাবলী দেখে বিলের পরিমাণ দিয়ে নিজের বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে নিচে “ট্যাপ এন্ড হোল্ড টু পে বিল” অপশনে ট্যাপ করে রাখতে হবে। সাথে সাথেই ক্রেডিট কার্ডের বিল পে করা হয়ে যাবে।